রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : স্বৈরাচার শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে নানা রকম ষড়যন্ত্র করছে।তারা নানা ইস্যু তৈরি করে দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে চায়।এজন্য বিএনপির প্রত্যেককে সজাগ থাকতে হবে যাতে স্বৈরাচার আওয়ামীলীগ কোনভাবেই ফিরে আসার সুযোগ না পায়। তিনি প্রত্যেকে স্বৈরাচার আওমীলীগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।কুড়িগ্রামে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।কুড়িগ্রাম কলেজ মোড় মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে দিবসটি ঘিরে “যুব ঐক্য প্রগতি” শ্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দলীয় সঙ্গীত পরিবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর যুবদলের সাবেক দুই বারের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহানুর আশরাফ জুয়েল, জেলা যুবদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা কৃষক দলের আহবায়ক রিপন রহমান।
এছাড়া আরো বক্তব্য রাখেন-জেলা কৃষক দলের সদস্য সচিব রোকনুজআজামান রুকু, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিপুল আহমেদ, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বী, সাবেক যুগ্ম আহবায়ক মোর্শেদ হোসেন লিটু, মৎস্যজীবি দলের সদস্য সচিব মাহবুর রহমান মহুবর, জেলা তাঁতী দলের সম্পাদক আতাউর রহমান আতা, শ্রমিক দলের নেতা মোহাম্মদ আলী, প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/দুপুর ১:০৬