বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

জয়পুরহাটে নানা কর্মসূচীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৮৪ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে যুবদলের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এরপর বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে গরীব ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুব দলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বী, রেজভী আহম্মেদ, সদস্য মহিদুল ইসলাম খান রাজীব, আবু বকর সিদ্দিক বাবু, রনি, ফাহাদ, মোমিন, রেজা, পলাশ, জিল্লুর, সোহাগ, ফজল, ওলিউজ্জামান সেলিম, লিটন, সাজ্জাদ, রনি-২, নাহিদ,মেুমিন, সোহেল, শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit