রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ দ্বিতীয়বার উদ্বাস্তু হওয়ার আতঙ্কে পূর্বাচলের ভূমি মালিকরা নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া

উলিপুরে নানা আয়োজনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিমুল দেব,উলিপুর, কুড়িগ্রাম
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কাটা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী পালিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক প্রমুখ।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান টিপু, আবুল হাসনাত রাজিবসহ ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit