সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

পলিথিন ব্যাগ বন্ধে নভেম্বর থেকে কঠোর মনিটরিং : পরিবেশ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকার পলিথিন ব্যাগ বন্ধের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং করা হবে।

রবিবার পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পাটজাত পণ্য উৎপাদনকারীরা বেশী দাম ধরার কারণে মানুষ প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বাধ্য হয়। ফলে পলিথিনের ব্যবহার বন্ধে পাটের ব্যাগের মূল্য সহনীয় রাখতে হবে।

তিনি বলেন, সুপারশপে কোনো পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলিব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করেই এই উদ্যোগ বাস্তবায়নের চিন্তা করছে সরকার।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit