সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

অমুসলিমদের দলের সদস্য হওয়া প্রসঙ্গে জামায়াতের যে বার্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায় থেকে বলা হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন যে কেউ। এমনকি অমুসলিমদের ক্ষেত্রেও দলভুক্ত হতে বাধা নেই, যদি তারা দলের গঠনতন্ত্রের চারটি বিষয়ে একমত হয়ে শপথ নেন।

শুক্রবার রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগাছা সদর ইউনিয়ন শাখায় হিন্দুদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এনিয়ে তাৎক্ষণিকভাবে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে বিষয়টি সামনে চলে আসে।

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা একনিষ্ঠভাবে কাজ করবে, জামায়াতের নিয়ম শৃঙ্খলা এবং রাজনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে যারা গুরুত্ব প্রদান করবে তারা অমুসলিম হলেও জামায়াতের সদস্য হতে পারবেন।’

তিনি বলেন, ‘নাগরিক অধিকারের ক্ষেত্রে জামায়াত সবার জন্য সমান অধিকার নিশ্চিত করে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের একটি আদর্শিক অবস্থান রয়েছে। আদর্শিক অবস্থান ও নাগরিক অধিকার এক নয়। জামায়াত ব্যক্তি, গোষ্ঠী বা দলের নাগরিক ও রাজনৈতিক অধিকার হরণে বিশ্বাস করে না।’

এছাড়াও বিষয়টি সংগঠনের গঠনতন্ত্রের পরিশিষ্ট-১১-এ সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে বলেও জানান জামায়াতের কেন্দ্রীয় এই নেতা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী, চার বিষয়ে একমত হয়ে থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ যেকোনো ধর্মাবলম্বী মানুষই অমুসলিম শাখার অধীনে জামায়াতে দলভুক্ত হতে পারবেন। এজন্য চারটি বিষয়ে শপথ নিতে হবে তাদেরকে।

বিষয়গুলো হলো:

১. বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য বা সদস্যা হিসেবে জামায়াতের নিয়ম শৃঙ্খলা ও সিদ্ধান্তসমূহ নিষ্ঠার সঙ্গে মেনে চলতে হবে।

২. জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নকে গুরুত্ব প্রদান করতে হবে।

৩. বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একনিষ্ঠভাবে ভূমিকা পালন করতে হবে।

৪. উপার্জনে অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit