শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

কালিয়াকৈরে রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় রবিবার (২৭ অক্টোবর) সকালে রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, উপজেলা মাটিকাটা এলাকায় রবিবার সকাল থেকে রেল লাইনের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন জয়দেবপুর রেলওয়ে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, রেলওয়ের কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা ও প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা।

জয়দেবপুর রেলওয়ে সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়া জানান, কিছু প্রভাবশালী মহল রেল লাইনের পাশে অবৈধ স্থাপনা করে ব্যবসা-বাণিজ্য ও বাসা ভাড়া দিয়ে আসছে। রেল লাইনের দু’পাশ অবৈধ স্থাপনা থাকায় রেলের লাইনের যন্ত্রপাতি চুরি ও ছিনতাই ও মাদক ব্যবসায়ীর আখড়া  হয়ে উঠছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসলে আজ সকাল থেকেই উচ্ছেদ অভিযান  চলছে। তবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit