শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম

বিটিসিএলের গুদাম লুট করতে গিয়ে ছাদ ধ্বস: নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গুদামের ছাদ ধ্বসে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) রাতের টঙ্গীর মরকুন টিএন্ডটিতে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আমিন (২২)। তিনি টঙ্গীর টিএন্ডটি এলাকায় বাস করতেন। এ ঘটনায় অন্তত আরো দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বসে পড়া স্তুপের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন। পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

স্থানীয় বাসিন্দারা জানান, টঙ্গীর টিএন্ডটি কলোনির পাশেই বিটিসিএলের একটি গুদাম রয়েছে। গত কয়েক মাস যাবত ওই গুদামে থাকা মালামাল লুট করে নিয়ে যায় লুটকারীরা। শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটা দিকে বিটিসিএল এর এই গুদামের পাশে কয়েকজনকে দেখা যায়। কিছুক্ষণ পর গুদামের একতলা ভবনের ছাদ ধ্বসে পড়ার শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় স্তুপের নিচে চাপা পড়া আমিন নামে ওই যুবকের চিৎকার শুনতে পান তাঁরা। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়।

গুদামের ইনচার্জ আবুল কালাম বলেন, ধসে যাওয়া একতলা ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। গত কয়েকদিন যাবৎ বিটিসিএল এর ওই গুদামে লুটের ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাতে আমিনসহ কয়েকজন ব্যক্তিকে ওই গুদামে আশপাশে দেখা যায়। তারা গুদামটির কংক্রিটের ছাদ ভেঙ্গে রড ও গুদামের মালামাল লুট করতে এসেছিলো। পরে ছাদ ধ্বসে চাপা পড়ে একজনের মৃত্যু হয়। 

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার আহমদ বলেন, ভবনের ছাদ ধ্বসের খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। নিহতের লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit