সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

লাইভ করতে রাজি ছিলেন না সাদিয়া আয়মান, তবে..

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : আলোচিত এই অভিনেত্রী একপ্রকার দুঃখ প্রকাশ করে এ ধরনের প্রচারণায় আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

‘প্রিয় ভালবাসার দর্শক’- এ কথা দিয়ে শুরু করে সাদিয়া বলেন, ‘আশা করি প্রিয়জনের সাথে ভাল আছেন। দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কন্টেন্ট প্রমোশনের লাইভ দেখে আমার ওপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি। সত্যিকার অর্থে লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেতো।’

এরপর তিনি বলেন, ‘আপনারাই আমার ভালবাসার জায়গা, তাই মনে হলো কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মনপ্রাণ দিয়ে পারফর্ম করি, তবে কী অভিনয় করবো, কী ডায়লগ হবে তা চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মানসংশ্লিষ্ট সকলে মিলে, এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না।’

নিজের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আবার রিলিজের সময়েও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করেন দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলেই প্রমোশনে অংশ নেই যেমনটি অনেক কষ্ট করে শুটিং শেষ করি। কনটেন্ট শুটিং থেকে শুরু করে রিলিজের আগ পর্যন্ত টিমকে কো-অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।’

তার ভাষায়, ‘এই হরর ধরণের কন্টেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে ‘না’ করলেও, এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করেছে- বলার পর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টারও দিয়ে দেয়া হয় যাতে আপনারা বুঝতে পারেন এটা একটি ফিল্মের প্রমোশন।’

সবশেষে অভিনেত্রী বলেন, ‘কমেন্ট আর শেয়ারে আমার প্রতি আপনাদের দুশ্চিন্তা এবং ভালবাসার এই প্রকাশ আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এরকম স্পর্শকাতর বিষয়ে আরও দায়িত্বশীল থাকবো। পুরো বিষয়টি নিয়ে আমার দর্শকরা আমার প্রতি যে সহানুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন তাতে সত্যিই আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন। ভালোবাসা রইল।’

লাইভে আসার ঘটনাটি ঘটে সোমবার (২১ অক্টোবর) রাতে। তিনি মধ্যরাতে ফেসবুক লাইভে হাজির হন এক বিবর্ণ চেহারা নিয়ে। নাটকীয়ভাবে তিনি লাইভ উপস্থাপন করেন যা দেখে সব অনুসারীরা তাকে বিশ্বাস করে চিন্তায় পড়ে যান। সোমবার মধ্যরাতে ফেসবুকে একটি লাইভে এসে সাদিয়া আয়মান বলেন, তিনি একটি ঘটনা শেয়ার করার জন্য বাধ্য হয়ে মধ্যরাতে লাইভে এসেছেন।
উল্লেখ্য, তার লাইভের পুরো ঘটনাই ছিল একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। ‘বিভাবরী’ শিরোনামের সেই ফিল্মটি শিগগিরই আসছে দীপ্ত প্লে’তে। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit