সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শাকিব খানের শুটিং সেটে আলিয়ার বাবা মহেশ ভাট!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : ‘বরবাদ’ সিনেমাটি নিয়ে শাকিব খানের উচ্ছ্বাস চোখেমুখে প্রতিফলিত হয়েছে। শুরুতেই সেটে নামিদামি পরিচালক, প্রযোজকের পদচারণা এর প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন। এসময় ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা হয় এই নির্মাতার।

এসময় হৃদয়কে জড়িয়ে তার গালে চুমু দেন মহেশ ভাট। সেই মুহূর্তের একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে বলিউডের বিখ্যাত নির্মাতাকে ধন্যবাদ জানান বরবাদ সিনেমার পরিচালক।

সংবাদ মাধ্যমের বরাতে শুটিং ইউনিট সূত্র থেকে জানা যায়, মুম্বাইয়ে বরবাদ সিনেমার শুটিং যেই স্পটে হচ্ছে তার পার্শ্ববর্তী একটি স্পটেই শুটিংয়ে ছিলেন মহেশ ভাট। সেই সুবাদেই বরবাদের সেটে এসেছিলেন তিনি।

শুটিংয়ের কাজে মুম্বাইয়ে রয়েছেন শাকিব। জানা গেছে, একমাস অবস্থান করবেন তিনি। শাকিবের সঙ্গে ‘বরবাদ’-এ দেখা যেতে পারে কলকাতার নায়িকা ইধিকা পালকে।
অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হবে ভারতে।

এর আগে তার আসন্ন ছবি ‘দরদ’-এ সোনাল চৌহানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি জানিয়েছিলেন, ‘সোনাল ভীষণ সহযোগিতা পরায়ণ। চেষ্টা করেছেন ভেঙে চুরে নতুন ভাবে নিজেকে উপস্থাপন করার। শুটিংয়ের সময় ওর যে মনোযোগ দেখেছি, আমার খুব ভাল লেগেছে। আমার বিশ্বাস, বাংলাদেশ এবং ভারত বিশ্বের যেখানে ‘দরদ’ ছবিটি দেখানো হবে, দর্শকের ওর কাজ ভাল লাগবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit