বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

গোল পেলেন না মেসি, তবুও জিতল মায়ামি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ দুই ম্যাচে হ্যাটট্রিক করলেও মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফে জালের দেখা পাননি লিওনেল মেসি। যদিও আজ শনিবার আটলান্টা ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

দলটির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। এই জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি।

চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় মায়ামি। দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে গোল করেন লুইস সুয়ারেজ। কিছুক্ষণ পরই ব্যবধান দিগুণ হতে পারতো। ৭ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে দেন।

ম্যাচে খুব একটা আধিপত্য না থাকলেও প্রথমার্ধেই গোল শোধ করে আটলান্টা। ৩৯ তম মিনিটে গোল করে স্বস্তি নিয়ে বিরতিতে যায় আটলান্টা। 

বিরতি থেকে ফিরে ৬০তম মিনিটে আবার লিড নেয় মায়ামি। বাঁ প্রান্ত দিয়ে গড়া আক্রমণে মেসি পাস বাড়ান আলবার উদ্দেশ্য। বল পেয়ে বক্সের বাইরে থেকে অনেকটা মেসি-স্টাইলেই শট নিয়ে বল জালে জড়ান আলবা। এরপর ম্যাচের বাকি সময়ে আর গোল পায়নি কোনো দলই।

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit