বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

চা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ :  বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। নতুন চেয়ারম্যান চা বোর্ডের উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে বাণিজ্য সচিবের সঙ্গে আলোচনা করেন। সচিব এ সময় তাকে কর্মক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনের জন্ম ১৯৭২ সালের ১০ জানুয়ারি। তিনি ১৯৯১ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ২৫তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন। পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ ও প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মেজর জেনারেল শেখ মো. সরওয়ার স্টাফ অফিসার হিসেবে ব্যানব্যাট-১/১৪’র অ্যাডজুটান্ট, ৬৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর, ৫৬ ইস্ট বেঙ্গলের উপ- অধিনায়ক ও অধিনায়ক এবং সেনাসদর এম এস শাখায় সহকারী এমএসের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রশিক্ষণ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার, সদর দপ্তর ৪৪ পদাতিক ব্রিগেড এবং সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেডের কমান্ডার, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক, আর্মি সিকিউরিটি ইউনিট ও স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের কমান্ড্যান্ট এবং সদর দপ্তর লজিস্টিক এরিয়া ও সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষক হিসেবে তিনি স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের প্রশিক্ষক শ্রেণি-বি এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন করেছেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এনডিসি করেন তিনি। বৈদেশিক প্রশিক্ষণের মধ্যে মালয়েশিয়া থেকে কোম্পানি কমান্ডার রণকৌশল কোর্স, আর্মস ফোর্সেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, সৌদি আরব হতে গ্রাজুয়েশন, কানাডিয়ান ফোর্সেস কলেজ থেকে কানাডিয়ান সিকিউরিটি প্রোগ্রাম ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ইন্টেলিজেন্স কোর্সও করেছেন তিনি।

এই সেনা কর্মকর্তা বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে ব্যানব্যাট-৭’র সঙ্গে ইরাক ও কুয়েত এবং ব্যানব্যাট-১/১৪’র সঙ্গে আইভরিকোস্টে প্লানিং অফিসার হিসেবে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর সফল দায়িত্ব পালন করেছেন। তিনি তিনি সেনাবাহিনীর বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ সেনা উৎকর্ষ পদকে ভূষিত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit