শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

লক্ষ্মীপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩১৩ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জে.পি দেওয়ান, সিভিল সার্জন আহম্মদ কবীর ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এক সময় জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হলেও নারীরা মুখফুটে বলতে পারতো না। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে একটি পক্ষ টিকা নিয়ে গুজব ছড়াচ্ছে। নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে গুজবে কান না দিয়ে সব কিশোরীকে রেজিস্টেশনের মাধ্যমে টিকা নেয়ার আহ্বান জানান বক্তারা।

প্রসঙ্গত, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে লক্ষ্মীপুরে বিনামূল্যে ১ লাখ ১২ হাজার কিশোরীকে এইপিভি টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্কুল পর্যায়ে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবে এই টিকা। এক ডোজের টিকার ক্যাম্পেইন চলবে ১৮ দিন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit