মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে: আব্দুস সালাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি। আব্দুস সালাম বলেন, এ অবস্থা তৈরি হতো না, যদি সংস্কার করে নির্বাচন আয়োজনের পথে হাঁটত সরকার। যখন গণতন্ত্র থাকে না, তখন ষড়যন্ত্র হয়।

যতদ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েন বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব তৈরি করবেন না। সব সংস্কার করতে চান তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন। রাউন্ডটেবিলে ডাকেন সব দলকে। জাতীয় ঐক্য গঠন করতে হবে।
বন্যায় সরকারের ভূমিকা কী ছিল? প্রশ্ন রেখে এ বিএনপি নেতা বলেন, জিনিসপত্রের দাম কেন কমানো যাচ্ছে না। চাঁদাবাজদের কেন ধরছেন না। পানি ঘোলা করে অন্যদের সুযোগ দিয়েন না। তিনি বলেন, জাতিকে হতাশ করে দিলে কিন্তু অন্যকিছু হয়। এই সরকারকে আমরা সফল দেখতে চাই। অন্যকিছু ঘটানোর চেষ্টা করবেন না।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit