মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ গায়ানায় আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টির এবারের আসর। এই টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

মাত্রই শেষ হওয়া ঢাকা টেস্ট খেলেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব। কিন্তু নিরাপত্তা ইস্যুর কারণে দেশে আসতে পারেননি এই অলরাউন্ডার। ফলে কানপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকছে। জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাওয়ার কথা তাকে।

তবে তার আগেই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে তাকে।  গত আসরেও বিপিএলে রংপুরের হয়েই খেলেছিলেন সাকিব। তার দল অবশ্য প্লেঅফ থেকে বাদ পড়ে। গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে রংপুর ছাড়াও আরও চারটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে—স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স এবং অস্ট্রেলিয়ার প্রাদেশিক দল ভিক্টোরিয়া।

টুর্নামেন্টটির সূচিও এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় দিনে অর্থাৎ ২৭ নভেম্বর  মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে দলটির প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। পহেলা ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৪ ডিসেম্বর গায়ানা এবং ৫ ডিসেম্বর লাহোরের মোকাবিলা করবে রংপুর। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স দলকে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit