মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

একের পর এক ম্যাচসেরার পুরস্কার, কোহলির রেকর্ড ভাঙলেন রাজা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : রুয়ান্ডার বিপক্ষে সিকান্দার রাজা ম্যাচসেরা হয়েছিলেন ক্যারিয়ার সেরা বোলিংয়ে। পরের ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে আবার পুরস্কারটি পেলেন তিনি। গড়লেন একটি রেকর্ডও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যান অব দা ম্যাচ হওয়ার রেকর্ডে এখন এককভাবে চূড়ায় জিম্বাবুয়ের অধিনায়ক।

এই সংস্করণে রাজা ১৭ বার ম্যাচসেরা হলেন ৯৫ ম্যাচ খেলে। তিনি ছাড়িয়ে গেলেন ১৬ বার করে সেরার স্বীকৃতি পাওয়া ভারতের বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও মালয়েশিয়ার ভিরানদিপ সিংকে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে নাইরোবিতে বুধবার (২৩ অক্টোবর) গাম্বিয়ার বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাজা। ১৫ ছক্কা ও ৭ চারে গড়া তার ইনিংসটি।

এই সংস্করণে জিম্বাবুয়ের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার পথে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি ৩৩ বলে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা যৌথভাবে দ্বিতীয় দ্রুততম শতক। তার ১৫ ছক্কা এক ইনিংসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।

২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। রেকর্ড গড়ে তারা আরও বেশ কয়েকটি। আগের ম্যাচে রুয়ান্ডাকে ৯১ রানে গুটিয়ে দিতে ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন ৩৮ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার রাজা।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit