সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর বেডরুমের জানালা ক্ষতিগ্রস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

তেল আবিবের সিজারিয়ায় অবস্থিত ওই বাড়িতে সেদিনের হামলার বিষয়ে প্রাথমিকভাবে কোনও তথ্য না জানায়নি ইসরায়েল কর্তৃপক্ষ।

তবে এখন বলা হচ্ছে ওই হামলায় নেতানিয়াহুর বেডরুমের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি প্রকাশিত ছবিতে দেখা গেছে, লেবানন থেকে ছোড়া ড্রোনে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণে বেডরুমের জানালার কাঁচ ফেটে গেলেও টেম্পারড গ্লাস ও অন্যান্য সুরক্ষার কারণে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

তাছাড়া ওই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। হামলার ঘটনায় কেউ হতাহতও হয়নি।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, শনিবার লেবানন থেকে তিনটি ড্রোন ইসরায়েলের দিকে আঘাত হেনেছে। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়। অন্য ড্রোনটি নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে।
নিজ বাড়িতে হামলার পরপরই নেতানিয়াহু বলেছিলেন, যারা আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে তারা বড় ভুল করেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit