রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি বাংলাদেশিদের বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন জোহেইরি মোলা ‘এবার ভালো কিছু করবই’— আর্সেনাল ম্যাচের আগে আত্মবিশ্বাসী চেলসি তারকা পামার লজ্জার রেকর্ড গড়ে হেরেছে পাকিস্তান, কোচ বললেন ‘পাকিস্তানই এশিয়ার সেরা’ পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড

বেরোবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ৩ নভেম্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ৩ নভেম্বর।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও গুচ্ছভুক্ত ১ম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. তাজুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ অক্টোবর অনুষ্ঠিত ডিন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩ নভেম্বর ২০২৪ তারিখ হতে ১ম বর্ষের ১ম সেমিস্টারের ক্লাস শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।

আরও বলা হয়, শিক্ষার্থীবৃন্দকে তাদের স্ব-স্ব বিভাগে যোগাযোগপূর্বক রুটিন সংগ্রহ করে ক্লাসে অংশগ্রহণের জন্য বলা হলো।

এই ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.তাজুল ইসলাম বলেন, আগামী ৩ নভেম্বর ক্লাস শুরু হবে। সেই অনুযায়ী বিভাগগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি ডিনস মিটিংয়ে ছিলাম না, তাই বলতে পারছি না। এই ব্যাপারে ডিনরা বলতে পারবেন।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৭ এপ্রিল। এছাড়া, বি ইউনিটের ৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit