বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা, সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই তাসকিনের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং, সেরা রেটিং তানজিদের নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত?

‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন জোহেইরি মোলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। শিক্ষকতা, মডেলিং ও সমাজসেবার পাশাপাশি এবার বিশ্বসুন্দরীর মুকুটও জিতলেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর এই খেতাব জেতেন জোহেইরি মোলা দোমিঙ্গেস।

এই মঞ্চে ৭৩তম মিস ওয়ার্ল্ডের নীল মুকুট নিজের মাথায় তুলে নেন ডোমিনিকান রিপাবলিকের প্রতিভাবান সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস। প্রথা অনুযায়ী, তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। জমকালো এই আসরে প্রতিযোগিতার প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস আলাবের্ন। আর দ্বিতীয় রানারআপের সম্মান অর্জন করেছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শীর্ষ ছয়ে জায়গা করে নেয় ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন ও দক্ষিণ আফ্রিকা।

নাইজেরিয়ার প্রতিযোগী তামুনোসোয়ে কারিবি-জর্জ ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতে শীর্ষ ১২-তে জায়গা করে নিয়েছেন। প্রসঙ্গত, ব্যক্তিজীবনে বহুমুখী প্রতিভার অধিকারী জোহেইরি মোলা। বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অর্জন করা জোহেইরি একাধারে পেশাদার মডেল এবং সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষক। সামাজিক দায়বদ্ধতা থেকেও পিছিয়ে নেই তিনি। ‘ভয়েসেস অব টুমোরো’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

তার প্রতিষ্ঠিত সংস্থাটি মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি ভাষা শেখানো এবং তাদের সামগ্রিক মানসিক বিকাশ ও উন্নয়নে কাজ করে থাকে। মিস ওয়ার্ল্ডের এই অনন্য খেতাব জেতার পর জোহেইরি এখন থেকে বিশ্বমঞ্চে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের জনকল্যাণমূলক সামাজিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারণার অন্যতম মুখ হিসেবে নেতৃত্ব দেবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তানজানিয়া ৭৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit