মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ইউক্রেনকে আরও ৪০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানাতে সোমবার (২১ অক্টোবর) কিয়েভ সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বাইডেন প্রশাসনের পেন্টাগন প্রধান হিসেবে এটি ইউক্রেনে তার চতুর্থ এবং শেষ সফর হতে পারে।

এসময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে দেশটির জন্য অতিরিক্ত অস্ত্র, সাজোয়া যান ও এন্টি ট্যাঙ্কসহ ৪০ কোটি ডলারের নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দেন তিনি। এদিকে, তিন বছর হতে চললেও থেমে নেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে। স্থানীয় সময় সোমবার সকালে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টিরও বেশি ঘরবাড়ি।
 
এর আগে রাজধানী কিয়েভে ১১৬টি ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এরমধ্যে ৫৯টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এ হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান দেশটির কর্মকর্তারা। অন্যদিকে, রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনে পাঠানোর অভিযোগে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অবিলম্বে রাশিয়া থেকে উত্তর কোরিয়ার সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়। তবে, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি মস্কো।

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit