রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

জামিন পেয়েছি, তবে মুখ-বিবেক বন্ধ হবে না: জেড আই খান পান্না

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আগাম জামিন পেলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্না।

সোমবার (২১ অক্টোবর) হাইকোর্টের একটি দ্বেত বেঞ্চ এ জামিন আদেশ দেন।

পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত এ মামলায় জামিনে থাকবেন তিনি।

জামিন পেয়ে জেড আই খান পান্না বলেন, ‘জামিন পেয়েছি, তবে মুখ ও বিবেক বন্ধ হবে না।’

এই মামলায় কষ্ট পেয়েছেন জানিয়ে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রশ্নে তাকে কেউ বাকরুদ্ধ করতে পারবে না।’

আদালতে জেড আই খান পান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী আলী আহমেদ খোকন, আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আইনজীবী মোহাম্মদ হোসেনসহ অনেকে।

এর আগে ছাত্র জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে পান্নার বিরুদ্ধে মামলা হয়। খিলগাঁও থানায় এ মামলাটি করেন আহত আহাদুলের বাবা মো. বাকের (৫২)।

মামলা সূত্রে জানা যায়, এই হত্যা চেষ্টা মামলায় পান্নাসহ ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। মামলায় বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকেও আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, আহাদুলসহ অন্যরা মেরাদিয়া বাজারের কাছে বিক্ষোভ করছিলেন। তখন নাম না জানা বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্য আসামিদের নির্দেশে গুলি চালায়। এ সময় আহাদুল গুলিবিদ্ধ হন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে থাকা আসামিরা তাকে মারধরও করে। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit