সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে শিলা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

আজ সোমবার সকাল ১০টায় সুরতহাল শেষে নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

নিহত শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামের হামিদুল ইসলামের একমাত্র মেয়ে এবং একই উপজেলার রোয়াকুলি গ্রামের রাসেলের স্ত্রী। ঘটনার পর থেকে নিহতের স্বামী রাসেল একমাত্র সন্তান দেড়বছর বয়সী রায়হানকে নিয়ে আত্মগোপনে চলে যান।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, সকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের কন্ট্রোল থেকে খবর পান। এরপর ঘটনাস্থলে এসে শিলা খাতুনের মরদেহ উদ্ধার করেন। নিহতের মাথা, ঘাড় ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

এ ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit