মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সাকিবের না থাকা বাংলাদেশের জন্য বড় ক্ষতি মনে করছেন অ্যাশওয়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্রোটিয়া শিবিরে থাকা ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স মনে করেন, সাকিবের না থাকা বাংলাদেশের জন্য বড় ক্ষতি। টাইগার অলরাউন্ডারকে তিনি সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিসের সঙ্গে তুলনা করেছেন।

আগামী সোমবার (২১ অক্টোবর) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচ দিয়ে নিজের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব। তাকে রেখে স্কোয়াডও সাজিয়েছিল বিসিবি। কিন্তু মিরপুরে ক্রমাগত বিক্ষোভের কারণে নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে নতুন স্কোয়াড সাজিয়েছে বিসিবি।
 
টাইগার অলরাউন্ডারের না থাকাটা বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি মনে করছেন প্রোটিয়া ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। সাকিবকে তিনি তুলনা করেছেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসের সঙ্গে।
 
অ্যাশওয়েল বলেন, ‘এটা দুই দলের জন্যই বড় সিরিজ। অলরাউন্ডার হিসেবে সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনেকটা জ্যাক ক্যালিস আমাদের জন্য যেমন ছিল তেমন। সে যদি না খেলে তাহলে দলের ব্যালেন্স করাটা কঠিন হবে। তখন আপনাকে সংশয়ে থাকতে হবে আপনি বাঁহাতি স্পিনার খেলাবেন নাকি ব্যাটার খেলাবেন।’
 
তবে সাকিবকে নিয়ে এরকম অনিশ্চয়তায় পড়া যে নতুন কিছু নয়, সেটা ভালো করে জানেন প্রিন্স। বছর দুয়েক আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। সাকিবের বিকল্প হিসেবে কে বা কারা খেলতে পারেন, সে ধারণাও আছে তার।
 
প্রিন্স বলেন, ‘ব্যাটিং-বোলিং মিলিয়ে এমন একজন অলরাউন্ডার পাওয়া কঠিন। তারা খানিকটা ভাগ্যবান তাদের আরেকজন ভালো বাঁহাতি স্পিনার আছে তাইজুল, সম্ভবত সে খেলবে। সেদিক থেক তাদের একটা দিক পূরণ হবে। তখন হয়ত সাকিবকে রিপ্লেস করার জন্য তারা একজন ব্যাটার খেলানোর কথা ভাববে। সাকিবকে নিয়ে এরকম অনিশ্চয়তা এবারই প্রথম নয়। এটা নতুন কিছু নয় ওদের জন্য।’
 
মিরপুরে প্রথম টেস্ট শেষে ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়াই এ সিরিজ দুদলের জন্যই গুরুত্বপূর্ণ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit