সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

সংলাপ: পাচার হওয়া টাকা ফেরাতে কমিশন গঠনের পরামর্শ আন্দালিব পার্থর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এই কথা জানান দলটির সভাপতি আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করা জরুরি বলেছি। সেইসঙ্গে গণহত্যার দায়ে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগসহ ১৪ দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছি।’
 
পার্থ বলেন, ‘সংলাপে বলেছি, নির্বাচনমুখী সংস্কার হওয়া জরুরি। এমন কোনো সংস্কার হওয়া উচিৎ নয়, যেটা মনে হবে এটা নির্বাচিত সরকারের করা উচিত। বিগত তিন নির্বাচনের ব্যাপারে কোনো স্টেপ নেয়া যায় কি না সেটাও দেখার পরামর্শ দিয়েছি।’
 
ঊর্ধ্বগতির বাজার নিয়ে তিনি বেলন, ‘দ্রব্যমূল্য নাগালের বাইরে। এখানে দৃশ্যমান কাজ করা উচিত বলেছি।’ এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধি দল, বাংলাদেশ লেবার পার্টি।
 
রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ দফায় সাত দল ও জোটকে ডাকা হয়েছে সংলাপে। তবে এবারও ডাকা হয়নি বিগত সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টিকে (জাপা)। এর আগে বিএনপি, জামায়াত, সিপিবিসহ কয়েকটি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে গত ৫ অক্টোবর তৃতীয় দফার এই সংলাপ শুরু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit