রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

সাকিব নয়, সিমন্সের ভাবনায় শুধুই মাঠের ক্রিকেট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : দায়িত্ব পাওয়ার পর সিমন্সের প্রথম অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকা সিরিজ। আর সেই সিরিজের প্রথম ম্যাচকে ঘিরে আলোচনার শেষ নেই। কারণ ঘরের মাটিতে এটাই হওয়ার কথা ছিল সাকিব আল হাসানের শেষ টেস্ট। পরিস্থিতির কারণে শেষমেশ তাকে দল থেকে বাদ দেয়া হলেও বিষয়টি এখন ক্রিকেটাঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়ের একটি। সিমন্সের দলের ওপরও সেটার প্রভাব আছে অনেক।     

তবে প্রথমবার সংবাদ সম্মেলনে এসে সাকিবের বিষয়টা একরকম এড়িয়েই গেলেন ক্যারিবিয়ান কোচ। সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমার জন্য ভালো দিক হচ্ছে আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ আছে যার প্রস্তুতি নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে আমরা ফাইনালের (টেস্ট চ্যাম্পিয়নশিপের) লড়াইয়ে যেতে পারবো।’
 
তিনি আরও বলেন, ‘আমার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। আমার সামনে যে স্কোয়াড আছে, তাদের সোমবারের (প্রথম টেস্ট) জন্য প্রস্তুত করা। গত দুই দিন দুর্দান্ত ছিল, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে আমরা ক্রিকেটে মনোযোগ দিতে চাই।’কোচ একবার এড়িয়ে গেলেও সাকিবের বিষয়টি আবারও উঠে আসে। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা মাঠ থেকে অবসর নিতে পারছেন না। নিশ্চিতভাবেই বিষয়টি ছুঁয়ে যাওয়ার কথা সাকিবের সতীর্থদেরও। এ অবস্থায় তাদের কীভাবে তৈরি করবেন, এমন প্রশ্নের উত্তরেও সাকিবের প্রসঙ্গটা সতর্কভাবে এড়িয়ে গিয়েছেন সিমন্স।

তিনি বলেন, ‘এটা একটা ব্যাপার (বাইরের আলোচনা)। আগামী কয়েকদিন আমাদের কাজের বড় একটা অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে তা নিশ্চিত করা। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারবো, সেটাই। আমরা নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেবো। আমি ছেলেদের নজরেও এটা রাখতে চাই।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit