মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ধোনির রেকর্ড ভাঙলেন ‘অভাগা’ পন্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : নিজেকে অভাগা ভাবতেই পারেন ঋষভ পন্ত। কেবল ১ রানের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পাননি তিনি।‘ট্রেডমার্ক স্টাইলে’ ১০৫ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯৯ রানে থামেন এই ব্যাটার। বোল্ড হন উইলিয়াম ও’রোর্কের বলে। তবে ইনিংসটি খেলার পথে টেস্টে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ভেঙেছেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড।

ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে দ্রুততম আড়াই হাজার রানে রেকর্ড ছিল ধোনির। ক্যারিয়ারের ৬৯তম ইনিংসে মাইলফলকটি ছুঁয়ে ফেলেন তিনি। তবে তার চেয়ে ৭ ইনিংস কম খেলে আজ নতুন রেকর্ড গড়েন পন্ত (৬২)। এই ম্যাচে আরেকটি রেকর্ড অবশ্য ভুলেই যেতে চাইবেন বাঁহাতি এই ব্যাটার।

টেস্ট ইতিহাসে এই প্রথম ম্যাচের তৃতীয় ইনিংসে ৯৯ রানে আউট হলেন কোনো উইকেটরক্ষক ব্যাটার। উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে ‘নার্ভাস নাইন্টিজে’ আউট হওয়ার রেকর্ডটি অবশ্য আগে থেকেই পন্তের। এনিয়ে সপ্তমবার ৯০-এর ঘরে কাটা পড়লেন তিনি। দুইয়ে ধোনি (৫), তিনে কুইন্টন ডি কক (৪), চারে রড মার্শ (৩) ও পাঁচে অ্যালান নট (৩)।  

বয়স ২৮ পেরোনোর আগে কোনো ব্যাটারই পন্তের চেয়ে বেশি নার্ভাস নাইন্টিজে আউট হননি। ৬ বার আউট হয়ে এই তালিকায় দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। পাঁচবার করে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আলভিন কালিচরণ, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস।  

ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ১০বার নার্ভাস নাইন্টিজের শিকার হয়েছেন শচীন টেন্ডুলকার। তালিকায় পন্তের আগে রয়েছেন কেবল রাহুল দ্রাবিড় (৯)। এখন পর্যন্ত সেঞ্চুরির (৬) চেয়ে নার্ভাস নাইন্টিজেই বেশি আউট হয়েছেন পন্ত।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit