সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

গণফোরামের পর এলডিপির সঙ্গে বৈঠকে ড. ইউনূস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন লিবারেল ডেমোক্রেট পার্টি (এলডিপি)। নিবার বিকাল সাড়ে ৩টায় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার। অন্যদিকে বিকাল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দলটির ৯ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস।

ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম প্রতিনিধি দলে ছিলেন দলটির সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তাফা মোহসীন মন্টু, কো-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস এম আলতাম, সদস্য সচিব ডা. মিজানুর রহমান মিজান, সদস্য সিনিয়র অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, অ্যাডভোকেট সুরাইয়া বেগম ও মোস্তক আহমেদ।

এছাড়াও আজ যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবে বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দল।এর আগে বিএনপি, জামায়াত, সিপিবিসহ কয়েকটি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে গত ৫ অক্টোবর তৃতীয় দফার এই সংলাপ শুরু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit