মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র সুরক্ষা পাবে না: কাদের গনি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেছেন, স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র সুরক্ষা পাবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের এ নেতা বলেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের প্রধান সহায়ক। সাংবাদিকগণ হচ্ছেন- জাতির জাগ্রত বিবেক, সমাজের ওয়াচডগ আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। মনে রাখতে হবে চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম যদি দুর্বল হয় তাহলে রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হয়ে যাবে।

আজ শনিবার সিএমইউজে মিলনায়তনে চট্টগ্রামে মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, দলবাজি, হলুদ সাংবাদিকতা ও তথ্য সন্ত্রাস সাংবাদিকদের মর্যাদা ম্লান করে দিচ্ছে। বস্তুনিষ্ঠ, সৎ, নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো আপোস করা চলবে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য বস্তুনির্ভর সাংবাদিকতাকে দখল করে নিয়েছে স্বার্থনির্ভর সাংবাদিকতা। একটি আদর্শ গণমাধ্যমের কোন দল, গোষ্ঠি, সরকার, বিদেশী রাষ্ট্র বা কোনো এজেন্সির কাছে দায়বদ্ধতা থাকে না। দায়বদ্ধতা থাকে শুধু দেশের জনগণের কাছে। আমাদের আরও মনে রাখতে হবে, গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়। জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়।

তিনি বলেন, ছাত্রহত্যা ও গণহত্যায় জড়িতদের রাজনীতি কিংবা সাংবাদিকতা অথবা অন্য পেশায় থাকার সুযোগ নেই। কারণ এরা জাতির দুশমন। এদের সঙ্গে আপোস করা মানে শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।

সিএমইউজে সভাপতি শাহ নওয়াজের সভাপতিত্বে ও সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, মইনুদ্দীন কাদেরী শওকত, মোস্তফা নঈম, আবদুল্লাহ আল মাহমুদ, মোহাম্মদ তোহা, সারোয়ার উদ্দিন আহমেদ, মজুমদার নাজিম, সাইফুল ইসলাম শিল্পী, মিয়া মোহাম্মদ আরিফ, সোহাগ কুমার বিশ্বাস,শহিদুল ইসলাম, আলমগীর নুর, হাসান মুকুল, সুপলাল বড়ুয়া, আড়িয়ান লেলিন, আমিরুল ইসলাম, ওয়াহিদ হাসান মিন্টু, মাহবুবু রশিদ, কামরুল হুদা, গোলাম মাওলা মুরাদ, শাননেওয়াজ রিটন প্রমুখ বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit