বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ঘিরে চক্রান্তের জাল তৈরি করছে ভারত: রিজভী প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ

‘তত্ত্বাবধায়ক বাতিলে রায়ের তোয়াক্কা করেননি শেখ হাসিনা’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : আদালতের রায়ের তোয়াক্কা না করে শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল বলে জানিয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এম এ মতিন।

শনিবার (১৯ অক্টোবর) সিআরডিএপি অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, সব অধিকার সংবিধানে লেখা থাকে না। কিছু অধিকার সব কিছুর উর্ধে। শিক্ষার্থীরা বিপ্লবের মধ্য দিয়ে তা প্রমাণ করে দিয়েছে।

তিনি বলেন, যারা ক্ষমতায় থাকে তাদের বুঝতে হবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান তাদের দায়িত্ব।

বিচারপতি মতিন বলেন, সব কিছু নয়, সংবিধানের যেখানে প্রয়োজন সেখানে সংস্কার করা প্রয়োজন।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে বলেন, এ জন্য সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে হবে। তবেই বিচার বিভাগের স্বাধীনতা আসবে।

এম এ মতিন বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়নি। শুধু তোষামোদি হয়েছে। বিচার বিভাগ ও সংসদ ভূমিকা হারিয়েছিল। বিচার বিভাগকে স্বাধীন করা অত্যন্ত জরুরি। স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও মিডিয়া দরকার।

সেমিনারে অংশ নেন দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit