মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাসরত ঘর থেকে মো. আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়না (৫৭) নামের বৃদ্ধ দুই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুলের পাশস্থ প্রবাসী আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

আবদুল মতিন নামের এক প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে, মৃতরা উভয় দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে সন্তান আছে, ওরা দু’জন গাড়িচালক। তারা মা-বাবাকে রেখে আলাদা বসবাস করেন। 

মৃতরা দীর্ঘদিন যাবত সিদ্ধিগঞ্জে বসবাস করলেও তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বালুরচর এলাকায়। 

ওসি আল মামুন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা মূলত দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বাসায় ছিল। কি কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত নই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit