মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ হরমুজে অস্থিরতা, তবুও জ্বালানি তেলের দাম কেন খুব বেশি লাগাম ছাড়ায়নি?

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : নড়াইলে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জুলাই) বিকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচুড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রতিবেশীর নাম রবিউল সিকদার (৩০)। তার বাবার নাম আতিয়ার সিকদার। পেশায় রাজমিস্ত্রি রবিউল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। 

নিহত ওই শিশুর পরিবার জানায়, সোমবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ির পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল শিশুটি। এ সময় প্রতিবেশী রবিউল শিশুটিকে ডেকে নিয়ে যায়। বেশ কিছু সময় পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন। পরে শিশুটির লাশ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান তারা। 

পরিবারের অভিযোগ, যে ঘরটিতে শিশুটির লাশ পাওয়া গেছে, সেখানে শুধু রবিউল একাই থাকতেন। আগে তার বউ-বাচ্চা থাকলেও বর্তমানে রবিউলকে ছেড়ে চলে গেছেন তারা। সেই ফাঁকা ঘরটিতে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে রেখে পালিয়ে গেছে রবিউল। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে পরিবার।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, প্রাথমিকভাবে আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাকে ধরার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। অতিদ্রুত তাকে গ্রেফতার করতে জেলা পুলিশের সব টিম মাঠে নেমেছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৬,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit