মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

চৌগাছায় বিশ্ব খাদ্য দিবসে ‘নবীন উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনে’র খাবার বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে ‘নবীন উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠন’। “এসো বোন এসো ভাই- চলো সবাই মানবতার কাজে যায়” এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চৌগাছা প্রেসক্লাব চত্ত্বরে এ খাবার বিতরন করেন তারা।

এ সময় চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাংগঠনিক স¤পাদক শ্যামল দত্ত, কার্যনির্বাহী সদস্য রায়হান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আপ্রকাশ করে চৌগাছা নবীন উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠন। এরপর থেকে নানা সামাজিক কর্মকান্ডে অংশ নিতে শুরু করে সংগঠনটি। বর্তমানে ৩০জন সদস্য নিয়ে নিজেদের অর্থায়নে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে এ সংগঠন। তারই ধারাবাহিকতায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শহরের ১শ অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

খাবার বিতরণীতে নবীন উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সোহানা ইসলাম মাহা, সাধারণ সম্পাদক ফায়সাল হোসেন, সহ-সাধারণ স¤পাদক রেজওয়ান ইসলাম, প্রচার সম্পাদক রেশমী ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইমা খাতুন, অর্থ স¤পাদক জাওয়াদ জাহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য দীপান্বিতা বিশ্বাস, মালিহা খাতুন, আকিকুল ইসলাম, তানিয়া ইসলামসহ সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit