মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

উলিপুরে দপ্তরী-কাম প্রহরীদের চাকুরি জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

শিমুল দেব, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২১৯ Time View
শিমুল দেব, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী-কাম প্রহরীদের চাকুরি জাতীয়করনের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী-কাম প্রহরীদের চাকুরি জাতীয়করনের দাবী আদায় সমন্বয় পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী-কাম প্রহরী ও সংগঠনের সমন্বয়ক আনোয়ারুল ইসলাম, গোড়াই পিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী ও সমন্বয়ক নয়ন সরকার, দাড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী ও সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, জোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী রিপন মিয়া, আপুয়ারখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী ফারুক হোসেন, বড়–য়া তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী আলতাফ হোসেন প্রমুখ।

এ সময় তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরীদের ২০১২ সালে নিয়োগ দেয়া হয়। দীর্ঘ ১৩ বছর চাকুরির বয়স হতে চললেও আমাদের চাকুরি রাজস্বখাতে স্থানান্তর না হওয়ায় উৎসব ভাতা থেকে বঞ্চিত। এদিকে আমাদের দিন-রাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করতে হয়।

নৈমিত্তিক ছুটি না থাকায় প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা ও সরকারি সকল সুবিধা থেকে বৈষম্যের শিকার হচ্ছি আমরা। তারা অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে তার সহযোগিতা কামনা করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit