বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

নৌপথে পণ্য পরিবহনে মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙা হবে: উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৫ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, দেশের নদীপথে নৌযানের মাধ্যমে পণ্য পরিবহনের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের আমদানি ও রফতানি করা ৮০ ভাগ পণ্য স্বল্প খরচে নৌপথে পরিবাহিত হয়। দেশের অর্থনীতিতে এ সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
 
নৌপরিবহন মন্ত্রণালয় দ্রুততম সময়ে পণ্য পরিবহন নীতিমালা, ২০২৪ জারি করবে জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে এই নীতিমালার যাতে সঠিক প্রয়োগ হয় সেটিও নিশ্চিত করা হবে। নৌপরিবহন শিল্পকে সামনের দিকে এগিয়ে নিতে নৌপথে পণ্য পরিবহনে তথাকথিত মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙে দেয়া হবে।
 
বর্তমান সরকার নৌপরিবহন শিল্পের বিকাশ ও সুরক্ষায় বদ্ধপরিকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিগত ১৫ বছরের শাসনামলে দেশের সব সিস্টেম ভেঙে পড়েছে। নৌপরিবহন সেক্টরেও এর ব্যত্যয় ঘটেনি। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিনের প্রচলিত সিরিয়াল প্রথাকে ভেঙে একতরফা পণ্য পরিবহন করে নৌ সেক্টরে এক অরাজকতা সৃষ্টি করেছে। দ্রুত সময়ের মধ্যে বন্দরসহ নৌ সেক্টরে বিদ্যমান সমস্যার সমাধান করা হবে।
 
নৌপথে ফিটনেসবিহীন ভেসেল সম্পর্কে তিনি বলেন, ফিটনেসবিহীন নৌযানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে কোস্টগার্ডকে এ সব নৌযানের বিরুদ্ধে অভিযান চালাতে নির্দেশনা দেয়া হবে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অসোসিয়েশনের প্রতিনিধিরা নৌপরিবহন উপদেষ্টাকে পণ্য পরিবহন নীতিমালা, ২০২৪ দ্রুত জারি ও প্রয়োগ করার অনুরোধ জানান।

তারা বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদফতরসহ সব বন্দর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে নৌ সেক্টরে নবদিগন্তের শুভসূচনা ঘটবে। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) দেলোয়ারা বেগম, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit