রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

লেবাননে শান্তিরক্ষীরা অকেজো বাহিনী: ইসরাইলি মন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১৪ অক্টোবর) এক্সে দেয়া এক পোস্টে এলি কোহেন এসব কথা বলেন। খবর রয়টার্সের। এক্স পোস্টে তিনি লেখেন, ইসরাইল রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করবে। আর এতে যদি জাতিসংঘ সাহায্য করতে না পারে, তাহলে অন্তত হস্তক্ষেপ করা উচিত নয়। বরং তাদের কর্মীদের এই যুদ্ধ অঞ্চল থেকে সরিয়ে নেয়া উচিত।

গত কয়েকদিনে শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা। এতে বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন। শান্তিরক্ষীরা আহত হওয়ার পর পশ্চিমা দেশগুলো ইসরাইলের নিন্দা জানিয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশসহ ৪০টি দেশ শান্তিরক্ষীদের ওপর দখলদার ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।
এই বিবৃতির পরই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানান।
নেতানিয়াহু বলেন, মাননীয় মহাসচিব, এখনই শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিন। দ্রুত তাদের সরিয়ে নেয়ার এখনই সময়। আপনি সেনাদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে তাদের হিজবুল্লাহর জিম্মি বানাচ্ছেন। এটি শান্তিরক্ষী এবং আমাদের সেনা- উভয়ের জীবনকে ঝুঁকিতে ফেলছে।

এদিকে, জাতিসংঘ শান্তিরক্ষীরা রোববার দুপুরে এক বিবৃতিতে জানায়, দুটি ইসরাইলি মেরকাভা ট্যাংক তাদের ঘাঁটির প্রধান গেট ‘ধ্বংস’ করেছে এবং শান্তিরক্ষীরা ঘুমিয়ে থাকা অবস্থায় জোরপূর্বক ঢুকে পড়ে। শান্তিরক্ষীরা প্রতিবাদ করার প্রায় ৪৫ মিনিট পর ট্যাংকগুলো চলে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, এরপর বিকেলে শান্তিরক্ষা মিশনের ঘাঁটির কাছে মাত্র ১০০ মিটার দূরে বেশ কয়েক রাউন্ড গোলা ছোড়া হয়। গোলাগুলো এক ধরনের ‘রাসায়নিক এজেন্ট’ বলে মনে হচ্ছে। কারণ, মাস্ক পরে থাকা সত্ত্বেও এতে অন্তত ১৫ জন শান্তিরক্ষী অসুস্থ হয়ে পড়েন। তারা চিকিৎসা নিচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit