রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৩৪টি বৌদ্ধ বিহারে খাদ্যশস্য বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১২৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা  উপজেলার ৩৪টি বৌদ্ব বিহার প্রতিটি বিহারে ৫০০কেজি করে খাদ্যশস্য প্রদান করা হয়েছে।সোমবার (১৪অক্টোবর)মাটিরাঙ্গা উপজেলা  নির্বাহী অফিসার কার্যালয়ে  দুপুরের দিকে  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মাটিরাঙ্গা হতে ৩৪টি বৌদ্ধ বিহারে প্রতিটি ৫শ’ কেজি করে মোট ১৭ টন  খাদ্যশস্য প্রদান করা হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম  প্রতিটি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি/সম্পাদকের হাতে খাদ্যশস্য’র ডিও প্রদান করে।

এসময় মাটিরাঙ্গা  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো.রুহুল আমিন,সহ উপজেলার বিভিন্ন  বৌদ্ধবিহার কমিটির সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম বলেন,হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা মাটিরাঙ্গা উপজেলার নয়টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পূর্ণ হয়েছে।পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।আপনারা নির্ভয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করবেন। কোন দুষ্কৃতকারী যদি প্রবারণা পূর্ণিমায়  বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কাউকে ছাড় দেওয়া হবে না প্রশাসনকে সাথে সাথে  অবহিত করার জন্য বৌদ্ধবিহার নেতৃবৃন্দকে আহ্বান জানান। 

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit