রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, সম্পর্ক দৃঢ় করার অঙ্গীকার মাটিরাঙ্গা সম্প্রীতি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোমতী একাদশ রানার আপ বেলছড়ি। শার্শায় ১৪৪ ধারা অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসত ভিটা দখল রানীশংকৈল বনগাঁও বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন ।

টিকটকের বিরুদ্ধে ১৩ মার্কিন অঙ্গরাজ্যে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তরুণ ব্যবহারকারীদের ক্ষতি ও তাদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যসহ ওয়াশিংটন ডিসিতে মামলার মুখোমুখি হয়েছে টিকটক। মামলায় অভিযোগ করা হয়, টিনএজারদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও তাদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না টিকটক। 

এ অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, এর প্রতি আসক্তি তৈরি করতে ও টিনএজারদের ফোনের স্ক্রিনে আটকে রাখার জন্য। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য রাজ্যে পৃথকভাবে করা এসব মামলায় দাবি করা হয়, টিকটকের ফিচার আসক্তি তৈরির জন্য ডিজাইন করা হয়েছে, যা শিশুদের বেশি সময় ধরে অ্যাপটি ব্যবহারের প্রতি আকর্ষণ ও কনটেন্ট মডারেশনসংক্রান্ত ভুল তথ্য প্রদান করে।

এ অভিযোগ নাকচ করে টিকটক বলেছে, এসব দাবি ‘ভুল ও বিভ্রান্তিকর’ এবং তাদের নিজস্ব ‘ডিফল্ট স্ক্রিন টাইম’-এর পাশাপাশি ১৬ বছরের কম বয়সি ব্যবহারকারীদের সুরক্ষার জন্য প্রাইভেসি সেটিংসের মতো বিভিন্ন ফিচারের কথা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। নতুন করে এ আইনি পদক্ষেপ চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির জন্য আরেকটি ধাক্কা বলে প্রতিবেদনে উঠে এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/সন্ধা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit