বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শার্শায় ১৪৪ ধারা অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসত ভিটা দখল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় বিজ্ঞ আদালতের দেওয়া ১৪৪ ধারা আইন অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসত ভিটা দখল করে নিয়েছে দূর্বৃত্তরা। বাড়ির প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ২৯ আগষ্ট শনিবার বিকালে শার্শার বড়বসন্তপুর খ্রীষ্ঠান পাড়ায়। এ ঘটনায় ভুক্তভোগী মতি বিশ্বাস বাদী হয়ে ৪ জনের নামে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন পাড়িয়ারঘোপ গ্রামের হাজী শহর আলীর ছেলে আব্দুল আজিজ, আবু বক্কর সিদ্দিক ও কন্দর্পপুর গ্রামের ইসলাম আলীর ছেলে বাবুর আলী ও তার ভাই লতা।

শার্শা থানা অভিযোগ সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার বড়বসন্তপুর খ্রীষ্ঠান পাড়ার মৃত হরিপদ বিশ্বাসের ছেলে মতি বিশ্বাস(৬৫) গত ২০০৪ সালে মিজানুর রহমান নামে এক ব্যাক্তির কাছ থেকে কবলা দলিল মুলে ২০ শতক বসত ভিটার জমি ক্রয় করে। মতি বিশ্বাস জানান ক্রয়কৃত ঐ জমি তার নামে রেকর্ড ও নামজারী হয়েছে। চলতি বছরেও সে ঐ বসত ভিটা জমির খাজনা পরিশোধ করে দাখিলা নিয়েছে। বিএনপি করার অপরাধে তার বসত ভিটার জমি দখল কওের নেয় বাবুর আলী।

যার মামলা চলমান রয়েছে অভিযোগে আরও জানা যায়, কন্দর্পপুর গ্রামের ইসলাম আলীর ছেলে বাবুর আলী(৫০) বিগত স্বৈরাচার আমলে সংখঅলঘু মতি বিশ্বাসের ২০ শতক জমি দকল করে নেয়। এ সময় মতি বিশ্বাস বাবুর আলীর নামে মামলা দায়ের করে। এখন মামলা চলমান রয়েছে। মতি বিশ্বাস জানান গোপনে জাল কাগজপত্র তৈরী করে বাবুর আলী মামলাকৃত বসতভিটার ঐ জমি পাড়িয়ারঘোপ গ্রামের হাজী শহর আলীর ছেলে বিদেশ প্রবাসী আব্দুল আজিজের নিকটে বিক্রি করে দিয়ছে। এ খবর শুনে মতি বিশ্বাস তার বসত ভিটার উপর যশোর বিজ্ঞ আদালত থেকে ১৪৪ ধারা জারী করে।

এমন অবস্থায় শার্শা থানা পুলিশ প্রশাসন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঐ জমিতে কোন পক্ষকে না যাওয়া বা দখল না করার জন্য আদালতের নির্দেশ প্রদান করেন। এমন অবস্থায় পাড়ীয়ারঘোপ গ্রামের হাজী শহর আলী ও তার ছেলে আবু বক্কর সিদ্দীকি শনিবার বিকালে ১৪৪ ধারা আইন অমান্য করে মতি বিশ্বাসের ঘরের দরজার তালা ভেঙ্গে বসতবাড়িটি দখল করে নেয়। জমির ৬ টি বড় বড় গাছ কেটে নেয়। যার মুল্য প্রায় ৫০ হাজার টাকা। মতি বিশাবাস জানান কন্দর্পপুর গ্রামের ইসলাম আলীর ছেলে বাবুর আলী স্থানীয় আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায় নেতা হওয়ায় এখনও জবর দখল করছে। মতি বিশ্বাস জানান সে খ্রীষ্ঠান হলেও দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি একজন সক্রীয় কমি হিসেবে সবাই তাকে চেনে।

এখন দূর্বৃত্তরা মতি বিশ্বাসের উপর হুমকি সহ খুন জখমের ভয় প্রদর্শন করছে বলে অভিযোগ করেন। তার প্রশ্ন মামলা চলা কালীণ সময়ে এবং ১৪৪ ধারা জারীকৃত জমি কিভাবে রেজিষ্ট্রী হলো। এখন মতি বিশ্বাস ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ সামিনুল হক জানান, ১৪৪ ধারা অমান্য করে বসত ভিটার রজমি দখলের ঘটনাটি মুনেছি। তিনি বলেন এ ঘটনায় মতি বিশ্বাস থানায় অভিযোগ দায়েয়ের করেছে। অভিযোগটি তদন্ত কওে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit