মাটিরাঙ্গা সম্প্রীতি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোমতী একাদশ রানার আপ বেলছড়ি।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
১৯
Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলায় বেলছড়ি একাদশকে ২-o গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোমতী ইউনিয়ন একাদশ। রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলায় প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে। শেষ পর্যন্ত ২-o গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে গোমতী একাদশ ও। রানার আপ হয় বেলছড়ি একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন গোমতি একাদশ কে ২৫ হাজার টাকার প্রাইজমানি,ট্রপি, রানার আপ বেলছড়ি একাদশ কে ২০হাজার টাকার প্রাইজ মানি, ট্রপি ও দলের সের খেলোয়াড়দের হাতে ম্যাডেল ও পুরুস্কার তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি। এদিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির পক্ষথেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে নগদ ৩০হাজার টাকা তুলেদেন জোন কমান্ডার ও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ
ম্যান অব দ্য ম্যাচ: গোমতী ইউনিয়ন একাদশের সেরা খেলোয়াড় উজ্জল, সেরা গোলকিপার: বেলছড়ি ইউনিয়নের জহিরুল ইসলাম।সেরা খেলোয়াড়: গোমতী ইউনিয়নের আসাদ ভূঁইয়া।সর্বোচ্চ গোলদাতা: বেলছড়ি ইউনিয়নের আব্দুল্লাহ আল মামুন ৩গোল। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো—মাটিরাঙ্গা পৌরসভা একাদশ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ, বেলছড়ি ইউনিয়ন একাদশ, গোমতী ইউনিয়ন একাদশ, আমতলী ইউনিয়ন একাদশ ও তাইন্দং ইউনিয়ন একাদশ।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াউর রহমান,মাটিরাঙ্গা জোনের জেডএসও মেজর সামিউল হক,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু, মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রেজওয়ান তৌফিক ই রিজভী; ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম; মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন; মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান; মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল; শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল; আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী; উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জলিল; এনসিপির জেলা আহ্বায়ক নুর আলম; উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার; ক্রীড়া সংগঠক মো. সুলতান আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
পুরো আয়োজনকে ঘিরে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনাল ম্যাচ উপভোগ করতে বিভিন্ন বয়সী দর্শকের ব্যাপক উপস্থিতি ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, “তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।”
তিনি আরও বলেন, মাটিরাঙ্গা জোন সবসময় এলাকার শিক্ষার্থী ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পাশে থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।