বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

আশুলিয়ায় মাদকসেবীর হামলা; আহত-২

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১২১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় মাদকসেবীর হামলায় এক আনসার সদস্য সহ আহত হয়েছে দুইজন। আহতদের উদ্ধার করে স্থানীয় জনকল্যাণ মেডিক্যাল হলে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার সকালে ভুক্তভোগীর কাছ থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়। এরআগে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।  
আহতরা হলেন, আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকার মৃত প্রাণ নাথ মন্ডলের ছেলে কান্দু মন্ডল (৬০) এবং তার ছেলে আনসার সদস্য হৃদয় মন্ডল (২৮)। অভিযুক্ত প্রভাবশালী ওবায়দুর রহমান আশুলিয়ার কোনাপাড়া কলাবাগান এলাকার মৃত মোবারক আলী মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, রাত সাড়ে নয়টার দিকে আনসার সদস্য হৃদয় তার এক বন্ধুকে অটো গাড়িতে উঠিয়ে দিতে রাস্তার পাশে দাড়িয়ে ছিল। এসময়  কোনাপাড়া কলাবাগান এলাকার ওবায়দুর রহমান ও অজ্ঞাতনামা আরো তিন জন মদ খেয়ে তাকে (হৃদয়)কে বকাবকি করতে থাকে। এক পর্যায়ে হৃদয়কে জোরপূর্বক পাশের একটি খালি জায়গায় নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে।
বিষয়টি জানতে পারে তার (হৃদয়) এর বাবা কান্দু মন্ডল ছেলেকে বাচাতে ছু্ঁটে আসলে তাকেও মারধর করে। একপর্যায়ে মাদকসেবীরা তার (কান্দু মন্ডল) এর মাথায় কাঠের বস্তুু দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসলে মাদকসেবীরা পালিয়ে যায়। এসময় আহতদের উদ্ধার করে গোহাইলবাড়ি বাজারে জনকল্যাণ মেডিক্যাল হলে নিয়ে চিকিৎসা দেন। আহত কান্দু মন্ডলের মাথায় ৫টি শেলাই করতে হয়েছে।
আহত আনসার সদস্য হৃদয় জানান, হামলাকারীরা ৪/৫ জন ছিল। তবে তিনি শুধু একজনকে চিনেন। সে প্রভাবশালী  ওবায়দুর। বার বার নিষেধ করা সত্ত্বেও তারা তাকে ও তার বাবাকে মারধর করে।  এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে রাতে থানায় অভিযোগ করেননি। তবে ন্যায্য বিচার না পেলে তারা থানায় অভিযোগ করবেন বলেও জনান তিনি।
অভিযুক্ত ওবায়দুর রহমান বলেন, ওটা পোলাপানে গ্যানজাম করেছিলো, রাতে পোলাপান নিয়ে বসা হয়েছিলো এবং তা সমাধান করে দেওয়া হয়েছে। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী’র সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit