শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’ বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দাদার সঙ্গে গোসল করতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে শিশুর মৃত্যু ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক ব্যবস্থাপনা: রাঙামাটিতে নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

নিউজিল্যান্ড সিরিজে সহ-অধিনায়ক বুমরাহ, বাদ পড়লেন শামি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আজ (১২ অক্টোবর)। এই সিরিজের পর অবশ্য খুব একটা বিশ্রামের সুযোগ পাবেন না ভারতীয় ক্রিকেটাররা। মাত্র ৩ দিন বিশ্রামের পর নিউজিল্যান্ডের বিপক্ষে লাল বলের সিরিজে মাঠে নামতে হবে গৌতম গম্ভীরের শিষ্যদের। 

কিউইদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে শুক্রবার (১০ অক্টোবর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। নিয়মিত অধিনায়ক রোহিতের নেতৃত্বেই এই সিরিজ খেলবে ভারত। তবে ওয়ার্কলোডের কথা চিন্তা করে তাকে বিশ্রাম দেয়া হতে পারে যেকোনো ম্যাচে। সেই কথা বিবেচনায় রেখে বুমরাহকে দেয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।
 
বাংলাদেশ সিরিজের দলই রাখা হয়েছে এই সিরিজে। ব্যাটারদের তালিকায় রোহিত ছাড়া রয়েছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও সরফরাজ় খান। পেস ডিপার্টমেন্টে বুমরাহর সঙ্গী মোহাম্মদ সিরাজ এবং আকাশ দীপ। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ছাড়াও স্পিনারদের তালিকায় আছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকছেন রিশভ পন্ত ও ধ্রুব জুরেল।     

১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট পুনেতে। ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। নিউজিল্যান্ড সিরিজে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, রিশভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।  

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit