মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

হৃদরোগের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন ম্যানইউ তারকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউনাইটেডের শেষ ম্যাচে অর্ধেক সময় খেলানো হয় মাজরাউইকে। এরপর আন্তর্জাতিক বিরতিতে মরক্কোর একাদশ থেকেও সরিয়ে নেয়া হয় এই তারকাকে। তখনই কিছু একটা ধারণা করা হচ্ছিল। অবশেষে জানা গেল, হৃদরোগের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে মরক্কোর তারকাকে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সূত্রের বরাত দিয়ে খেলাধুলাভিত্তিক গণমাধ্যম ইএসপিএন জানাচ্ছে, হৃদরোগ থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নৌসাইর মাজরাউই। এই প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলেও জানানো হয় তাদের প্রতিবেদনে। আর সেরে ওঠা পর্যন্ত মাঠের বাইরেই থাকতে হবে এই তারকাকে।
 
ক্লাবের সূত্র বলছে, নৌসাইর মাজরাউইর সমস্যা অন্য ফুটবলারদের মতোই। আর তাকে যে সার্জারির মধ্য দিয়ে যেতে হবে, সেটাও তেমন গুরুতর নয়। সূত্র আরও জানাচ্ছে, মাজরাউইর সমস্যা তেমন বড় কিছু নয়। খুব দ্রুতই পূর্ণ সুস্থ হয়ে সে মাঠে ফিরবে। এবারই প্রথম হৃদরোগের সমস্যায় ভুগছেন না নৌসাইর মাজরাউইর। এর আগে ২০২৩ সালে বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময়েও একই ধরণের সমস্যায় ৩ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়া কাতার বিশ্বকাপের মধ্যেও করোনা রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit