সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

এবারের রসায়ন ও পদার্থে নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবারের রসায়ন ও পদার্থে নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি সপ্তাহে রসায়ন ও পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগুলের সাথে যুক্ত অল্প সংখ্যক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উদ্ভাবনে অগ্রগামীদের দেওয়া হয়েছে। তবে এই পুরস্কার গুগলের গবেষণার আধিপত্য এবং কম্পিউটার বিজ্ঞানের অগ্রগতিগুলোকে কীভাবে স্বীকৃতি দেওয়া উচিত তা নিয়ে বিতর্ক তৈরি করেছে।

গুগল এআই গবেষণার সম্মুখ সারিতে রয়েছে। কিন্তু মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই থেকে প্রতিযোগিতামূলক চাপ এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে নিয়ন্ত্রণের কারণে তারা এখন রক্ষণাত্মক ভূমিকায় রয়েছে।

বুধবার গুগলের এআই ইউনিট ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস, তার সহকর্মী জন জাম্পার এবং মার্কিন বায়োকেমিস্ট ডেভিড বেকারকে মাইক্রোস্কোপিক প্রোটিনের কাঠামোর পাঠোদ্ধারে তাদের কাজের জন্য রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

এর আগের দিন গুগলের সাবেক গবেষক জিওফ্রে হিন্টন মার্কিন বিজ্ঞানী জন হপফিল্ডের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের পথ তৈরির করার আগের পর্যায়ে যান্ত্রিক শিক্ষা আবিষ্কারের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়।

কম্পিউটার বিজ্ঞানী এবং জাতিসংঘের এআই-এর উপদেষ্টা অধ্যাপক ডেম ওয়েন্ডি হল বলেছেন, বিজয়ীরা কাজের স্বীকৃতির দাবিদার হলেও, গণিত বা কম্পিউটার বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কারের অভাবের বিষয়টি এ ক্ষেত্রে দৃশ্যমান হয়েছে।

তিনি বলেন নোবেল পুরস্কার কমিটি কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি হাতছাড়া করতে চায়নি, তাই জিওফ্রেকে পদার্থবিজ্ঞান বিভাগে ঠেলে দেওয়া তাদের পক্ষে খুবই সৃজনশীল। আমার যুক্তি হচ্ছে, উভয় বিষয়ই সন্দেহজনক, তবুও তাদের বৈজ্ঞানিক আবিষ্কারের পরিপ্রেক্ষিতে তারা নোবেল পুরস্কারের যোগ্য। কিন্তু আপনি কীভাবে তাদের পুরস্কৃত করবেন?

বেন্টলি ইউনিভার্সিটির গণিতের সহযোগী অধ্যাপক এবং ‘হাউ অ্যালগরিদমস ক্রিয়েট অ্যান্ড প্রিভেনট ফেক নিউজ’ এর লেখক নোয়া গিয়ানসিরাকুসার মতে, হিন্টনকে নোবেল দেওয়াটা প্রশ্নবিদ্ধ।

নোয়া বলেন, তিনি যা করেছেন তা অসাধারণ, কিন্তু এটি কি পদার্থবিদ্যা ছিল? আমি তা মনে করি না। এমনকি পদার্থবিজ্ঞান থেকে তাদের অনুপ্রেরণা থাকলেও, তারা পদার্থবিজ্ঞানে একটি নতুন তত্ত্ব তৈরি করছেন না বা পদার্থবিজ্ঞানের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান করছেন না। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit