সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

‘রক্তের বিনিময়’ ছাড়াই ছেলের হত্যাকারীকে ক্ষমা করলেন এক পিতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাল্ফ নিউজের এক প্রতিবেদন মতে, ক্ষমাকারী ওই পিতার নাম মোহাম্মদ বিন সাগাহ। সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসিরের বেসার এলাকায় এক সভায় ছেলের হত্যাকারীকে ক্ষমার ঘোষণা দেন তিনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটি কবেকার তা স্পষ্ট নয়। ভিডিওতেদেখা যাচ্ছে, সভায় উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে তিনি বলছেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এ সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর শপথ, রক্তের দাম হিসেবে আমি এক রিয়ালও (রিয়াল সৌদি মুদ্রা) নেব না।
 
তবে কবে হত্যার ঘটনা ঘটেছিল বা এর উদ্দেশ্য কি ছিল তা স্পষ্ট নয় বলে জানিয়েছে গাল্ফ নিউজ। সৌদি আরবে হত্যার ঘটনায় ‘রক্তের দাম বা বিনিময়’ নিয়ে হত্যাকারীকে ক্ষমা করে দেয়ার চল রয়েছে। 
 
ক্ষমা করাকে ইসলামে একটি মহৎ গুণ হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ মুসলিমদেরকে ক্ষমা প্রদর্শনের কথা বলেছেন। এমনকি যারা অমুসলিম তাদেরও ক্ষমা করে দেয়ার কথা বলেছেন তিনি। আল্লাহর রাসুল হজরত মোহাম্মদও (স.) ক্ষমা করার বিষয়টিতে গুরুত্ব আরোপ করেছেন।
 
সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবে সাজাপ্রাপ্ত হত্যাকারীকে ক্ষমা করে দেয়ার বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এসব ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও এসেছে। চলতি বছরই সৌদির তাবুকে এক বাবা তার ছেলের হত্যাকারীকে বিচারের শেষ মুহূর্তে গিয়ে ক্ষমা করে দেন। 

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit