মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

টেস্টে ফের ৮০০‍+ রানের কীর্তি গড়ল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে রাজত্ব করছে ইংল্যান্ড ক্রিকেট দল। স্বাগতিক পাকিস্তানের করা ৫৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৮২৩ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। 

১৯৩৮ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৯০৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। তারপর দলীয় সংগ্রহে এই প্রথম ন্যূনতম ৮০০ রান টপকাল ইংল্যান্ড। 

মুলতান টেস্টে আজ চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ৮২৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। 

টেস্ট ক্রিকেটে দলীয় সংগ্রহ ন্যূনতম ৮০০ দেখা গেছে চারবার। এর মধ্যে তিনবারই স্কোরের পাশে ইংল্যান্ডের নাম লেখা। ইংল্যান্ড প্রথম দলীয় সংগ্রহে ন্যূনতম ৮০০ রানের দেখা পেয়েছে ১৯৩০ সালে। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৮৪৯ রানে অলআউট হয়েছিল ফ্রেডি ক্যালথর্পের দল।

৮ বছর পর ওয়ালি হ্যামন্ডের অধিনায়কত্বে ওভাল টেস্টে নতুন কীর্তি গড়ে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে তাদের সৌজন্যে প্রথমবারের মতো ন্যূনতম ৯০০ রানের দলীয় সংগ্রহ দেখেছিল টেস্ট ক্রিকেট।

টেস্ট ক্রিকেট আরও একবার ন্যূনতম ৯০০ রানের দলীয় সংগ্রহ দেখেছে। সেটি ইংল্যান্ডের ওই ইনিংসের ৫৯ বছর পর, ১৯৯৭ সালে কলম্বো টেস্টে ভারতের বিপক্ষে ৬ উইকেটে ৯৫২ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল শ্রীলংকা। টেস্ট ইতিহাসে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit