বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো

সিরিজ বাঁচাতে বাংলাদেশের চাই ২২২ রান

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম ছয় ওভারে ৪৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছিল ভারত। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান-তিন পেসারই নিজেদের প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন। তবে পাওয়ার প্লে শেষ হতেই সে আশায় গুঁড়েবালি! নীতীশ-রিংকুর মারকুটে ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পায় ভারত। তাদের জোড়া ফিফটির সঙ্গে হার্দিকের দুর্দান্ত ক্যামিওতে ২০ ওভার শেষে ৯ উইকেটে ২২১ রান পর্যন্ত পৌঁছায় স্বাগতিকরা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথম ৬ ওভারে কিছুটা ব্যাকফুটে থাকলেও নীতীশ কুমার এবং রিংকু সিং ক্রিজে আসতেই আশার সঞ্চার হয় ভারতীয় শিবিরে। চতুর্থ উইকেটে বাংলাদেশি বোলারদের শাসন করে ১০৮ রান তোলেন তারা।

মোস্তাফিজের কাটারে ফেরার আগে ৩৪ বলে ৭৪ রান করেন নীতীশ। তার ইনিংস সাজানো ছিল ৪ চার এবং সাত ছক্কায়। অন্যদিকে ৫ চার, ৩ ছক্কায় ৫৩ রান করে তাসকিনের বলে সাজঘরের পথ ধরেন রিংকু।

১৭তম ওভারে রিংকু যখন আউট হয়ে ফিরছেন, ভারতের রান তখন ১৮৫। ছয় নম্বরে নেমে ১৯ বলে দুটি করে চার-ছক্কায় ৩২ রানের বিস্ফোরক ক্যামিও খেলেন হার্দিক পান্ডিয়া।

শেষদিকে দ্রুত রান তুলতে গিয়ে রিশাদ হোসেনের করা ২০তম ওভারে ৩ উইকেট হারায় ভারত। তাতে ৫৫ রান খরচায় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট যায় এই লেগ স্পিনারের ঝুলিতে। দুটি করে উইকেট পান তিন পেসার তাসকিন, তানজিম এবং মোস্তাফিজ।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গোয়ালিয়রে প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit