রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম

পাবিপ্রবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ :  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও পাবনার ঈশ্বরদী পৌর শহরের পোস্ট অফিস এলাকার বাসিন্দা। অপরদিকে, ভুক্তভোগী ছাত্রী একই বিভাগের মাস্টার্সের ইভিনিং কোর্সের শিক্ষার্থী।

লিখিত অভিযোগ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিক্ষক সুব্রত কুমারের। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। কিন্তু সুব্রত পরে ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে বিয়ের দাবিতে বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। এরপর বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় জুড়ে সমালোচনা শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান খাদিজাতুল কুবরা তন্দ্রা বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। এজন্য ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক সকল কার্যক্রম থেকে ওই শিক্ষককে অব্যাহতি দিয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে আমার বিভাগের পক্ষ থেকে উপাচার্য বরাবর একটি তদন্ত রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম আব্দুল আওয়াল বলেন, বিষয়টি আমি জেনেছি, ওই বিভাগের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী একটি পূর্ণাঙ্গ সেল রয়েছে। আমি তাদের বিষয়টি তদন্ত করতে বলেছি। সত্যতা পাওয়া গেলে অবশ্যই তার উপযুক্ত বিচার হবে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit