মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

জানা গেল শাকিব খানের ‘দরদ’ মুক্তির দিনক্ষণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামের প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা অনন্য মামুন। এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

রোববার (০৬ অক্টোবর) সার্টিফেকেশন বোর্ডের অনুমতির পর এবার মুক্তির ঘোষণা দিলেন পরিচালক অনন্য মামুন। তিনি জানান, ১৫ নভেম্বর বিশ্বব্যাপী এ সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

‘দরদ’র গ্র্যান্ড রিলিজ উপলক্ষে এ সিনেমা সংশ্লিষ্টরা একটি অ্যানাউন্স টিজার প্রকাশ করেন। এর মাধ্যমে বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা দেওয়া হয়।

এর আগে একাধিকবার মৌখিকভাবে ‘দরদ’র মুক্তির কথা শোনা গেলেও এবার অফিশিয়ালি জানা গেল, ১৫ নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়া, মধ্যপ্রাধ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে একযোগে চলবে যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমা।

দুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হয় ‘দরদ’। সেখান থেকে কোনো রকম আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি লাভ করে সিনেমাটি।

এর আগে গেল ঈদুল আযহার দিন ‘দরদ’র টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে সেই টিজার দুই বাংলার দর্শকদের নজর কাড়ে। দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে।

সিনেমাতে আরও অভিনয় করেছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit