সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নোয়াখালীতে নার্সদের চার ঘণ্টা কর্মবিরতি, কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : নোয়াখালীতে এক দফা দাবি আদায়ে চার ঘণ্টা কর্মবিরতি পালন করছেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের নার্সরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন নার্সরা।

 এ সময় হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্সিং ও মিডওয়াইফ জরুরি স্কোয়াড নিয়োজিত থাকলেও ভর্তি রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হয়। কর্মবিরতি চলাকালে আবদুল্যাহ ফারুকের নেতৃত্বে সিনিয়র নার্সরা হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে ওইসব পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়। দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit