শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

সংহতি নয়, ইসরাইলের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নিন: তাকি উসমানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (৭ অক্টোবর) করাচিতে জাতীয় প্যালেস্টাইন সম্মেলনে ফিলিস্তিনিদের নিয়ে তার চিন্তার কথা প্রকাশের সময় তিনি এ কথা বলেন। মুফতি তাকি উসমানি বলেন, মুসলিম শাসকরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে। অথচ পুরো জাতি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়েছে। কারণ ফিলিস্তিনিদের যে কোনো স্তরে সাহায্য করার দায়িত্ব প্রত্যেক মুসলমানের ওপরই বর্তায়।

মুসলিম শাসকদের ব্যাপারে তিনি আরও বলেন, ‘ইসরাইলকে নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসতার উপযুক্ত জবাব দেয়ার জন্য প্রকৃত দায়িত্ব ইসলামী শাসকদের উপর বর্তায়।’তিনি আরো বলেন, ‘ইসরাইল হামাসকে শেষ করতে এসেছিল, কিন্তু এখন বিশ্বের সামনে বিব্রতকর অবস্থায় পড়েছে তারা।’
 
সবশেষ ফিলিস্তিন পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। গাজা যুদ্ধের এক বছর পূর্তি ছিল সোমবার। এযাবৎ ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আর এই সময়ে ফিলিস্তিনের প্রতি কেবল সংহতির বিবৃতিই দিয়ে দায় সেরেছে বেশিরভাগ দেশ। কার্যকর কোনো পদক্ষেপ নেননি মুসলিম শাসকরা। তাই এবার প্রত্যেক মুসলমানকে এক হওয়ার আহ্বান জানান মুফতি তাকি উসমানি।

 

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit