ডেস্ক নিউজ : েক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন তার সঠিক তথ্য জানে না অন্তর্বর্তী সরকার। তবে ভারত ছেড়েছেন কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
ইতালি ভিসাপ্রত্যাশীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালিতে যেতে প্রত্যাশীদের জমাকৃত ভিসার মধ্যে ২০ হাজার ভিসা আগামী ডিসেম্বরের মধ্য ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং নেতাদের বিষয়ে তিনি বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেয়া হবে।
লেবানন থেকে প্রবাসীদের ফিরিয়ে আনা নিয়ে উপদেষ্টা বলেন, লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের বলা হয়েছে, ওয়ার জোন থেকে তারা সরে যায়। আমরা আইওএমকে অনুরোধ করেছি তারা যেন ফ্লাইটের ব্যবস্থা করে দেয়, যাতে তারা চলে আসতে পারে।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩